Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

মেয়েকে ধর্ষণের অভিযোগে গাজীপুরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের পুরাইল থানা পুলিশ জানায়, ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ জানায় ভুক্তভোগী তরুণী। গত কয়েক মাস ধরে তাকে ধর্ষণ করা হচ্ছিল, লজ্জায় কাউকে জানাতে না পেরে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে সাহায্য চায় মেয়েটি।

পরে পূবাইল থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে। এ সংক্রান্ত একটি মামলা হয়েছে।

পূবাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান ৯৯৯ কে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version