Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব

News Tangail

বকশীগঞ্জে এক কৃষক লীগ নেতার ধর্ষণের শিকার হওয়া এক তরুণী কন্যাসন্তান প্রসব করেছেন। গত মঙ্গলবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে সন্তান প্রসব করেন ওই তরুণী। এ ঘটনায় রাত সাড়ে ১০টার দিকে মেরুরচর এলাকা থেকে ধর্ষণের অভিযুক্ত দেলোয়ার হোসেন দুলুকে (৫০) আটক করে পুলিশ। দুলু সাধুরপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও আচ্চাকান্দি গ্রামের জহরুল হকের ছেলে।

সাধুরপাড়া ইউনিয়নের ডেরুরবিল গ্রামের বাসিন্দা ওই তরুণীর বাড়ি ও দুলুর বাড়ি পাশাপাশি। তারা নিকট আত্মীয় হওয়ায় দুলু মাঝে মধ্যে ওই তরুণীর বাড়িতে যাতায়াত করতেন। এই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন দুলু। এক পর্যায়ে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

বিষয়টি নিয়ে দুলু একাধিকবার হাসপাতালে নিয়ে গর্ভপাত করানোর কথা বললে লোকলজ্জার ভয়ে বাড়ি থেকে বের হননি ওই তরুণী। গত মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানেই কন্যা সন্তান প্রসব করেন ওই তরুণী।

ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, গতকাল তাকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version