Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা অভিযুক্ত কলেজছাত্র গ্রেফতার

  1. এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী (১৪) অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার ওই কিশোরীর বাবা অভিযুক্ত কলেজ ছাত্র মানিক মিয়াকে (২৫) আসামি করে সখীপুর থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে ওইদিনই ওই কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে। মানিক মিয়া উপজেলার প্রতিমাবংকী গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি কলেজের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী। রবিবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।
  2. পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরী নানার বাড়িতে থেকে স্থানীয় একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করত। গত রমজান মাসে ওই কিশোরীর ঘরে ঢুকে মানিক মিয়া একাধিকবার ধর্ষণ করেন। মেয়েটি সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি এলাকায় জানাজানি হয়। রবিবার মেয়েটির বাবা ওই কলেজছাত্রকে আসামি করে থানায় মামলা করেন।সখীপুর থানার উপ-পরিদর্শক আল আমিন বলেন, ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান-স্টপক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

    সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান বলেন, মামলা হওয়ার এক ঘণ্টার মধ্যে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version