Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নদীতে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলে বন্ধু‌দের নি‌য়ে নদী‌তে টিকটক ভিডিও বানাতে গিয়ে পানিতে ডুবে অপু (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়া‌রি) বি‌কে‌লে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের নওগাঁ এলাকার ধ‌লেশ্বরী নদী‌তে এ ঘটনা ঘটে।

নিহত অপু একই উপ‌জেলার হাতিলা গ্রামের ফজর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে হাতিলা থেকে ৫-৬ জন যুবক ধ‌লেশ্বরী নদীর পাড়ে টিকটক ভিডিও বানাতে আসে। তারা সবাই এক সঙ্গে নদীতে ডুব দেন। প‌রে বন্ধ‌ুরা ওপরে উঠলেও অপু নদীর স্রোতে তলিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইদ্রিস মিয়া বলেন, স্থানীয়রা হটলাইন নম্বরে কল করলে ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিট উদ্ধার কাজ চালিয়ে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হই। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version