Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নাগরপুরে ইয়াবাসহ ৩ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ইয়াবাসহ ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ধুবড়িয়া গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, ধুবড়িয়া গ্রামের মো. মহি উদ্দিনের ছেলে মো. লিটন মিয়া (২৮), মাইঝাইল গ্রামের মো. আব্দুর রহিম শিকদারের ছেলে মো. আশরাফ (২৫), সলিমাবাদ মধ্যপাড়া গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. ইবনে ফাহাদ ওরফে দীপ্ত (২০)। আজ শনিবার সকালে গ্রেফতারকৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যাবসা পরিচালনা করে আসছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার উপ-পরিদর্শক মো. শাহজাহান তার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ধুবড়িয়া গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কোর্টের মাধ্যমে শনিবার সকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ২২ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version