নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুরে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন সাংসদ আহসানুল ইসলাম টিটু। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।
উপজেলার শীতার্ত অসহায় ১৭০টি পরিবারের মধ্যে এ কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম সিপ্রা, নাগরপুর মহিলা কলেজর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আবু বক্কর, সদর ইউনিয়নের চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি, পাকুটিয়ার ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, গয়হাটার ইউপি চেয়ারম্যান মো. আসকর সহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

