শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলানাগরপুরে গলায় পাথরের বস্তা বাধা নারীর ভাসমান মরদেহ উদ্ধার 

নাগরপুরে গলায় পাথরের বস্তা বাধা নারীর ভাসমান মরদেহ উদ্ধার 

ফরমান শেখ: টাঙ্গাইলের নাগরপুরের ধলেশ্বরী নদী থেকে গলায় পাথরের বস্তা বাধা অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ধলেশ্বরী নদীর নাগরপুর অংশের সহবেতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে নাগরপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) বাহারুল খান বাহার বলেন, বিকালে দিকে ধলেশ্বরী নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে নদী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। এসময় তার গলায় রশি দিয়ে পাথর ভর্তি বস্তা বাধা ছিলো। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মরদেহ গুম করতেই গলায় পাথর ভর্তি বস্তা বাধা হয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদেন্তর জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাল মর্গে প্রেরণ করা হবে। এছাড়া তাৎক্ষণিকভাবে নাম পরিচয় জানা না গেলেও সনাতন ধর্মে বলে ধারণা হচ্ছে ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular