Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নাগরপুরে ব্যারিস্টার রেজা-ই-রাকিবের দিন ব্যাপী গণসংযোগ

News Tangail

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী বর্তমান আ’লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের বার্তা নিয়ে গণসংযোগ করলেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের পরিচালক ব্যারিস্টার রেজা-ই-রাকিব মুন্না।

গণসংযোগ কর্মসূচির মধ্যে ছিল টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক এর সাথে মতবিনিময়।

উক্ত মতবিনিময়ের সময় জেলা আ’লীগ ও নাগরপুরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে নাগরপুর উপজেলার খোরশেদ মার্কেট, ভাড়রা বাজার, শাখাই ভোর বাজার এবং বাটর বাজারে পথসভা করেন।

এই সময়ে উপস্থিত সাধারণ জনতার সাথে বর্তমান আ’লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় আ’লীগ সরকার গঠনে সহায়তা করে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আহ্বান জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version