Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নানা কর্মসুচির মধ্যদিয়ে টাঙ্গাইলে হানাদার মুক্ত দিবস পালিত

News Tangail

নিজস্ব প্রতিনিধি: নানা কর্মসুচির মধ্যদিয়ে টাঙ্গাইলে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। টাঙ্গাইল মুক্ত ও বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে জমকালো এই আয়োজনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

উদ্বোধন শেষে টাঙ্গাইল পৌরসভার আয়োজনে উদ্যান থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উদ্যানে সমবেত হয়।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের এমপি মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন, সংরক্ষিত আসনের এমপি মনোয়ারা বেগমসহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা।

পরে পৌর উদ্যানের মুক্তমঞ্চে দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version