Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

‘নিউজ টাঙ্গাইলের’ ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ টাঙ্গাইলের’ ৬ষ্ঠ বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় নিউজ টাঙ্গাইলের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়।

নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলুর সভাপতিত্বে অনুষ্ঠানে সখীপুর ইউসিসিএ লি: এর চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, সখীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক আমাদের সময়ের সখীপুর প্রতিনিধি ফজলুল হক বাপ্পা, দৈনিক যায়যায়দিন সংবাদদাতা সাজ্জাত লতিফ, সাধারণ সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা মামুন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি এনামুল হক, বাংলাদেশের খবর প্রতিনিধি সাইফুল ইসলাম সানি, দৈনিক সংবাদ প্রতিনিধি জুলহাস গায়েন, অাজকালের খবর প্রতিনিধি নজরুল ইসলাম নাহিদ, অালোকিত বাংলাদেশ সংবাদদাতা ইসমাইল হোসেন, দৈনিক জনতার প্রতিনিধি জুয়েল রানা, নিউজ টাঙ্গাইলের প্রকাশক ও দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি সজল আহমেদ, অমাদের অর্থনীতি প্রতিনিধি মতিউর রহমান, দৈনিক সংগ্রামের সংবাদদাতা জাকির হোসেন, ডিঅমস’র সভাপতি জাহিদ সিদ্দিকী, কবি শাহ আলম সানি, সৈয়দ মো: শাহীন, কৃষ্ণ চন্দ্র বর্মণ, মারুফ অাহমেদ, শিপন রানা এবং নিউজ টাঙ্গাইলের সাথে সম্পৃক্ত সকলেই উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version