Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নেইমার কেন মাঠে গড়াগড়ি খেয়েছিল, জানা গেল সঠিক তথ্য

News Tangail

ম্যাচের ৭১ মিনিটের সময়কার ঘটনা। হঠাৎই নেইমারকে ফাউল করে মেক্সিকোর এক তারকা। তারপর পড়ে যাওয়ার পর নেইমার উঠে বসে। কিন্তু তারপরই আবার মাঠে শুয়ে পড়েন নেইমার এবং বুঝা যায় মারাত্মক কোন আঘাত পেয়েছেন তিনি।

স্বাভাবিক চোখে তখন এটাকে অভিনয় হিসেবেই ভাবতে থাকে সবাই। কারন, এই বিশ্বকাপে নেইমার এই ফাউলের জন্য সমালোচিত হচ্ছে বেশ। তবে সাধারন চোখকে ফাঁকি দিতে পারলেও ক্যামেরাকে তো আর ফাঁকি দিতে পারেনি মেক্সিকান সেই তারকা।

ভিডিওতে দেখা যায়, ফাউলের পর নেইমারের কাছে পড়ে থাকা বলটি নিতে আসেন মেক্সিকোর তারকা। আর তখনই ঘৃনিত একটি কাজ করেন মেক্সিকোর তারকা। নেইমারের ডান পায়ে বুট দিয়ে মাড়িয়ে দেন তিনি।

নেইমারের ডান পায়েরর কথা মনে আছে তো? পিএসজিতে অলিম্পিক মার্শেই এর বিপক্ষে ইনজুড়িতে পড়েছিলেন। পায়ের মেটারসাল ভেঙে গিয়েছিল। অস্ত্রোপচারের পর তিন মাস মাঠেই নামতে পারেননি। আর এই সবই কিন্তু হয়েছে সেই ডান পায়ে। আর সেখানেই মেক্সিকোর ঐ তারকা বুট দিয়ে মাড়িয়ে দিয়েছিল।

নেইমারেরটা যদি অভিনয় হয় তাহলে মেক্সিকোর খেলোয়ারেরটা কি হবে? নেইমারকে মাঠের খেলায় আটকাতে না পেরে ঘৃনিত যে কাজটা করলো সেটার কি হবে?

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version