Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের বিল্লাল হোসেন নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ নেত্রকোনার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন (১৭) নামে এক ট্রাকচালকের সহযোগী নিহত হয়েছেন।

শনিবার (২৬ ডিসেম্বর) ভোর ৪টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জাওয়ানী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিল্লাল হোসেনের বাড়ি টাঙ্গাইল জেলা সদরের কাকুয়াচর পওলী গ্রামে। তার বাবার নাম হাসেম প্রামাণিক।

পুলিশ জানায়, ভোরে জারিয়া থেকে বালুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৪৪২২) জাওয়ানী নামক স্থানে অপর একটি বালুবোঝাই দাঁড়ানো ট্রাককে (ঢাকা মেট্রো-ট ২০-৪২১৪) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ট্রাকের হেলপার বিল্লাল হোসেন মারা যান।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তার স্বজনদের জানানো হয়েছে। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version