Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নৌকা নয়, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাসুদকে সমর্থন দিয়েছিলাম: ভূঞাপুর আ’লীগ সভাপতি মাসুদ

ফাইল ছবি, সংগৃহীত।

গত ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কৃত ও ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ আয়োজিত সিরাজকান্দি বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ এসব কথা বলেন। তার বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভ হলে তা মুহুূতে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জানান, বহিষ্কৃত নেতাকর্মীদের নিয়ে তিনি বিভিন্ন সময় দেন-দরবার করছেন।

এদিকে, গতকাল সোমবার ২২ আগস্ট নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবকলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে পুর্নবাসন স্কুল মাঠে আয়োজিত বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান দাদু ভাইসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের উপস্থিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হকের মাসুদকে সভাপতির পদ থেকে বহিষ্কারের দাবি জানান স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ প্রসঙ্গে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ছোট মনির বলেন, নিকরাইল ইউনিয়নে যাকে সাধারণ সম্পাদক করা হয়েছিল তার কোনো রাজনৈতিক ব্যাকরাউন্ড ছিল না। টাকার বিনিময়ে মাসুদ পদ কিনে বালুর ব্যবসা করছে। তার কাজই হচ্ছে বালুর ব্যবসা করা। পরে আওয়ামী লীগের পিঠে ছুরি মেরে চলে গেছে। আপনাদের বিভিন্ন যড়যন্ত্রের কারণে নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যড়যন্ত্র করেই নিকরাইলে নৌকাকে হারানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version