Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর, হাজী সেলিমের বাসায় র‌্যাবের অভিযান

নিউজ টাঙ্গাইল ডেস্ক: হাজী সেলিমের একটি বাড়ি ঘেরাও করে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত রোববার সন্ধ্যায় নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধরের ঘটনায় মামলা হওয়ার পর র‍্যাব এ অভিযান পরিচালনা করছে।
আজ সোমবার দুপুরের পর পুরান ঢাকার চকবাজারের ৩০ নম্বর দেবিদাস ঘাট লেনের ওই বাড়িতে অভিযান শুরু হয়েছে।
র‌্যাবের পক্ষ থেকে লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ সংবাদমাধ্যকে জানান, সোয়ারি ঘাট এলাকায় হাজী সেলিমের একটি বাড়ি আছে, সেটা ঘেরাও করে র‌্যাব সদস্যরা অভিযান চালাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ওসি মওদুদ হাওলাদার  নিউজ টাঙ্গাইলকে জানান, হাজী সেলিমের বাসায় র‌্যাব ও ডিবির যৌথ অভিযান চলছে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম আসার পর তল্লাশি করা হবে। এরপর এরফান সেলিমকে গ্রেফতার করা হবে কিনা তা সিদ্ধান্ত হবে।
জানা গেছে, চকবাজারের যে বাসায় র‌্যাব অভিযান চালাচ্ছে সেটি হাজী সেলিমের পৈতৃক বাড়ি। অভিযানে র‌্যাবের ৪০০-৫০০ সদস্য অংশ নিয়েছেন। ওই এলাকায় কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version