Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

পরনের গেঞ্জি খুলে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে মুখ বেঁধে ধর্ষণ

নওগাঁর রাণীনগরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে (১৩) গেঞ্জি দিয়ে মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে সোহেল রানা (৩৭) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় শুক্রবার দুপুরে রাণীনগর থানায় একটি মামলা করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তি কাশিমপুর চারা পাড়া গ্রামের হানিফ হোসেনের ছেলে। পলাতক থাকায় তাকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের এক পঞ্চম শ্রেণির ছাত্রী পুকুর থেকে হাঁস নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় সোহেল রানা কৌশলে ওই কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর ঘরে নিয়ে নিজের পরনের গেঞ্জি খুলে স্কুলছাত্রীর মুখ বেঁধে ধর্ষণ করেন। বাড়িতে এসে এ ঘটনা জানালে মেয়ের বাবা সোহেল রানার বিরুদ্ধে রাণীনগর থানায় একটি ধর্ষণ মামলা করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মেয়ের বাবা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পর ভিকটিমকে মেডিক্যাল চেকআপের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version