Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

পরীক্ষার দাবিতে টাঙ্গাইলে শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সরকারি সা’দত কলেজের শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে। মানবন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী ফাহাদুল ইসলাম, রিশা হালদার, আরিফুল ইসলাম, তানভীর আহমেদ প্রমুখ।

বক্তরা বলেন, করোনাভাইরাসের মধ্যে বাজার, গার্মেন্টস ফ্যাক্টরি, মেলাসহ সবকিছু খোলা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। সব চলে, সব হয়- পরীক্ষা নিতে কিসের ভয়? বিশ্ববিদ্যালয়ের হলও খুলে দিতে হবে। অন্যথায় মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version