Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

পরীমণি হাজতে থাকায় ভক্ত ঘুমাননি বিছানায়, খেয়েছেন নিরামিশ

News Tangail

যতদিন কারাগারে ছিলেন পরীমণি ততদিন বিছানায় ঘুমাননি তার এক ভক্ত! এমনকি তিনি খাননি কোনো ধরনের আমিষ। পরীমণির উদ্দেশ্যে হাতে লেখা এক চিঠিতে আলোচিত এসব কথা জনিয়েছেন পরীমণির এক ভক্ত।

আজ মঙ্গলবার (৯ নভেম্বর) ভক্তের সেই চিঠি ফেসবুকে শেয়ার করেছেন ঢাকাই ছবির নায়িকা পরীমনি। চিঠির ক্যাপশনে তিনি লেখেন, কখনো কখনো বোবা করে দেয় এসব আমাকে। প্রিয় প্রিয়া, তোমার এই ভালোবাসা যত্নে থাকবে খুব।

পরীমণিকে পাঠানো চিঠিতে পরী’র সেই ফ্যান লিখেছেন, শ্রদ্ধেয় প্রিয় পরী আপু, আমার সালাম নিবেন। কেমন আছেন? আমি আপনার সবচেয়ে বড় ভক্ত। আমি আপনাকে নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ। আপু আপনি যতদিন কারাগারে ছিলেন ততদিন আমি আমিষ খাইনি শুধু ভর্তা-ভাত খেয়েছি। আমি বিছানায় ঘুমাইনি, ফ্লোরে ঘুমিয়েছি।

আমি জানি কারাগারে আপনার কোনো সমস্যা বা অসুবিধা হয়নি, তবুও আপু আপনার জন্য অনেক দোয়া করেছি এবং করি, সারজীবন করব। আপু আমি আপনার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। আপু ভালোবাসাটা…।

উল্লেখ্য, এর আগেও এক ভক্ত ভালোবাসার নিদর্শন স্বরূপ কয়েকটি পাখি উপহার পাঠিয়েছিলেন পরীমণিকে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version