Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

পুলিশের বাঁধায় টাঙ্গাইলে বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারে পদযাত্রা

News Tangail

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র পুনরুদ্ধার এবং ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে পুলিশি বাঁধায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের বেপারিপাড়া থেকে পদযাত্রা শুরু করা হয়। পদযাত্রাটি শান্তিকুঞ্জ মোড়ে পৌঁছলে পুলিশি বাঁধায় পড়ে নেতাকর্মীরা। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে। পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।

এরপর টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির অহমেদ টিটো, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, ওবায়দুল হক নাসির প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version