Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

পুলিশ পরিচয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজারের আদালত প্রাঙ্গন থেকে পুলিশ পরিচয়ে এক নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ জনের নাম উল্লেখ করে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে ওই নারী বাদি হয়েছে কক্সবাজার সদর থানায় মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস।

তিনি মামলাটির বিস্তারিত তথ্য জানাতে অপারগতা প্রকাশ করে বলেন, এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করার পর তদন্ত চলছে। একই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। বিস্তারিত পরে জানানো হবে। ঘটনায় শিকার ভিকটিক নারীটি বর্তমানে কোথায় আছে নিশ্চিত হওয়া যায়নি। ওই নারীর সঙ্গে আলাপ করা না গেলেও থানায় দায়ের করা এজাহারের একটি কপি প্রতিবেদকের হাতে এসেছে।

এজাহারে বলা হয়, সোমবার (১৪ মার্চ) বেলা ২টার দিকে কক্সবাজার শহরের আদালত পাড়ার মসজিদ মার্কেটস্থ আইনজীবী চেম্বারের সামনে থেকে তাকে তুলে নিয়ে বাহারছড়ায় এক বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। ৯৯৯ নম্বরে ফোন করার পর ওই নারীকে উদ্ধার করে পুলিশ।

এজাহারে অভিযুক্ত ৪ জন হলেন, কক্সবাজার শহরের বাহারছড়ায় বসবাসকারি ঈদগাঁও উপজেলার গোমাতলী এলাকার রমজান আলীর ছেলে ফিরোজ আহমদ (৪৭), লোদা মিয়ার ছেলে রাসেল উদ্দিন (৩৮), ঈদগাঁওর ইসলামপুর এলাকার মৃত আবদুল গণির ছেলে মো. শরীফ (৪৮) এবং লোদা মিয়ার পুত্র নুরুল ইসলাম (৪৮)। অভিযুক্ত ৪ জনই স্থানীয়ভাবে পুলিশের দালাল হিসেবে পরিচিত।

এজাহারে উল্লেখ করা হয়, ওই নারীকে ফিরোজ আহমদ বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিলো। তিনি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণ ও হত্যার হুমকি দিয়ে আসছিলো নিয়মিত।

সবশেষ গত সোমবার (১৪ মার্চ) বেলা ২ টার দিকে কক্সবাজার আদলত পাড়ায় অ্যাডভোকেট একরামুল হুদার চেম্বার থেকে বের হলে আসামিরা আমাকে ঘিরে ফেলে। এক পর্যায়ে হাত-পা ও মুখ চেপে ধরে একটি নোহা গাড়িতে তুলে কক্সবাজার ল্যাবরেটরি স্কুল সংলগ্ন (বাহারছড়া) ফিরোজের আত্মীয় জনৈক ফজল কাদেরের সেমিপাকা টিনশেড বাসায় নিয়ে একটি রুমে আটকে রাখে। তারপর হত্যার হুমকি এবং ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। দলবদ্ধ ধর্ষণের ফলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এসময় রাস্তায় থাকা একব্যক্তি তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এ কল দিলে আসামিরা পালিয়ে যায়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version