গত ২০মে ২০২৪খ্রি.দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার শেষের পাতায় ‘‘সখিপুরে চাঁদা না দেয়ায় বসতবাড়ি থেকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ’’ শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। এখানে যাদবপুর ইউনিয়নের ৮নস্বর ওয়ার্ডের সাবেক মেম্বার শাহজাহান সাজুসহ এলাকাবাসীর নামে ওই ওয়ার্ডের মৃত হাবিল উদ্দিনের পুত্র বাবুল মিয়ার আনিত চতলবাইদ চাকদহ চালার নামে দুলাখ টাকা চাঁদা দাবিসহ সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। সরেজমিন পরিদর্শন এবং ঘটনার সকল স্বাক্ষীদের জবানবন্দীতে জানা যায়, গত ২৭ এপ্রিল দুপুরে বাবুল মিয়া নিজ হাতেই তার বসত বাড়ীর ময়লার স্তুপে আগুন লাগান।পরে আগুন নিয়ন্ত্রণহীন হয়ে বসতবাড়ীর ক্ষতি সাধন হয় শাহজাহান মেম্বারসহ ভুক্তভোগীরা এ ভিত্তিহীন মিথ্যা সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।প্রকাশিত সংবাদের প্রতিবাদ
0
985
Next article
