Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৪ অক্টোবর দৈনিক মজলুমের কন্ঠ’র প্রথম পাতায়,ঘাটাইল ডটকম,আমাদের ঘাটাইল সহো বিভিন্ন অনলাইন পত্রিকায়“ঘাটাইলের মাদক সম্রাট ধরা ছোয়ার বাইরে”শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নজরুল ইসলাম। মো. নজরুল ইসলাম প্রতিবাদ লিপিতে উল্লেখ করেছেন,আমি জনগনের ভোটে পরপর দুইবার নির্বাচিত চেয়ারম্যান।চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে আমি এলাকায় ব্যাপক উন্নয়ন ,মাদক নির্মূল ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কাজ করে যাচ্ছি।আমার এ সকল কাজে ইর্ষানিত হইয়া বিরোধী পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সমাজের কাছে আমার মান সম্নান ক্ষুন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছে।আমি মাদক ও জুয়ার ঘোর বিরোধী।সংবাদটি সম্পুর্ণ বানোয়াট,মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত।তাই সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দ্রা জানাচ্ছি। সমাজের একটি কুচক্রীমহল আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষে সংশ্লিষ্ঠ সংবাদ দাতাকে মিথ্যা,বানোয়াট ও ভুয়া তথ্য প্রধান করে সংবাদটি পরিবেশন করেছে।কাজেই আমি প্রকাশিত ঐ সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিবেদক
মো.নজরুল ইসলাম
চেয়ারম্যান
৬ নং দিঘলকান্দি ইউনিয়ন পরিষদ
ঘাটাইল,টাঙ্গাইল

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version