Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

News Tangail

গত ৭, ৮ ও ৯ ডিসেম্বর কয়েকটি দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে ‘সখীপুর পোস্টঅফিসে সঞ্চয়পত্রের টাকা তুলতে গ্রাহক ভোগান্তির অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি ওই সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সকলেই জানেন চলমান পরিস্থিতিতে সারাদেশেই সঞ্চয়পত্রের গ্রাহকদের টাকা উত্তোলনের ব্যাপক চাহিদার বিপরীতে টাকা সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে। সখীপুর পোস্টঅফিসেও এর ব্যতিক্রম নয়। প্রতিদিন বিপুলসংখ্যক গ্রাহক মেয়াদ শেষ হওয়া (ম্যাচিউর) সঞ্চয়পত্রের টাকা উত্তোলনের জন্যে ভীড় করেন। এতে অনেক গ্রাহককে যথাসময়ে টাকা দেওয়া সম্ভব হয়না। ফলে তাঁরা সাময়িক অসুবিধার সম্মুখীন হয়ে থাকতে পারেন। কিন্তু ওইসব সংবাদে আমার বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও অতিরিক্ত হাতে কেটে রাখার যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। একটি পক্ষ এমন সংবাদ প্রচার করে আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমি এতে সামাজিক, মানষিক ও দাপ্তরিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। আমি ওই সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।

মো. দেলোয়ার হোসেন
উপজেলা পোস্টমাস্টার
সখীপুর, টাঙ্গাইল।
পোস্ট-কোড-১৯৫০

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version