Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

প্রতারণা মামলায় টাঙ্গাইল কারাগারে থাকা নারী হাজতির মৃত্যু

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল কারাগারে নাদিরা জাহান শেলী (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি সখীপুর উপজেলা পৌরসভার ৫ নং ওয়ার্ডের মিনহাজের স্ত্রী।

রবিববার (১০ এপ্রিল) সকালে বিষয়টি জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন। এরআগে রবিবার ভোরে কারাগারে ওই মহিলা কয়েদির মৃত্যু হয়।

জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গত ৪ এপ্রিল প্রতারণা (৪২০ ধারা) মামলায় সখীপুর থানা থেকে তাকে কারাগারে পাঠানো হয়। শুক্রবার দিবাগত রাত ১২ টা পর্যন্ত শেলী সুস্থ ছিল।

এরপর রাত ৩ টায় সবাই সেহরী খাওয়ার সময় ঘুম থেকে উঠলে তার আশে পাশের লোকজন শেলীকে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে শেলী ঘুমের মাঝে হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version