Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

প্রতারণা মামলা: ৩ বছর সাজা হওয়ায় নাম পরিবর্তন করে পালিয়ে ছিল ২১ বছর!

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক: দুলাল মিয়াকে (৫০)। তিনি প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করতো। পরে তার বিরুদ্ধে ২০০১ সালে সিআর মামলা হয়। পরে দুলাল মিয়া নাম পরির্বতন করে এম জামান নাম দিয়ে সিঙ্গাপুরে চলে যান। সিআর মামলায় তার ৩ বছরের সাজা হয়। সাজা এড়াতে দীর্ঘ ২১ বছর পালিয়ে থাকে। দুলাল মিয়া টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা কমলাপাড়ার আব্দুল হালিম মিয়ার ছেলে।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে প্রেরণ করা হয়। এরআগে তাকে শুক্রবার (১৪ অক্টোবর) রাতে টাঙ্গাইল পৌর শহরের আদালতপাড়া ভাড়া বাসা থেকে ২১ বছর পর তাকে গ্রেপ্তার করে বাসাইল থানা পুলিশ।

এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল পৌর শহরের আদালতপাড়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে। পরে বিরুদ্ধে ২০০১ সালে সিআর মামলা হয়। ওই মামলায় তার তিন বছরের সাজা হয়। পরে দুলাল মিয়া নাম পরির্বতন করে সিঙ্গাপুরে চলে যান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version