নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুরে আবাদি জমি নিয়ে ঝগড়া করার সময় প্রতিপক্ষের ধাক্কায় সুবল দেব (৬০) নামে এক বৃদ্ধের নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে হেমনগর ইউনিয়নের শাখারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত সুবল দেব তার আবাদি জমি থেকে কিছু অংশ প্রতিবেশী মতি মিয়ার কাছে বিক্রি করে। ক্রেতা মতি মিয়া জমিটির যে অংশ ক্রয় করেন সে অংশ দলিল রেজিস্ট্রি না করে সুকৌশলে অন্য অংশ দলিল রেজিস্ট্রি করে।
বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের মাঝে বি’রোধের সৃষ্টি হয়। এর জেরে শুক্রবার দুপুরে দু’পক্ষের মাঝে ঝগড়া করার সময় হাতাহাতি হয়। একপর্যায় মতি মিয়ার ধাক্কায় সুবল দেব মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়।

