Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

প্রথম পরিচয়ে পুরুষের যে ৫টি বিষয় অবশ্যই লক্ষ্য করে মেয়েরা

News Tangail

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ছেলেরা যেভাবে মেয়েদের দেখেন, মেয়েদের গুণগুলোকে লক্ষ্য করেন মেয়েরাও কি তাই করেন? মেয়েরাও কি একটু আড়চোখে তাকিয়ে ছেলেদের মধ্যকার কিছু জিনিস লক্ষ্য করে থাকেন? দেখতেই পারেন। তাহলে মেয়েরা প্রথম দেখায় ছেলেদের মধ্যে কী কী জিনিস লক্ষ্য করে থাকেন? প্রথম দেখায় তো মানুষের ভেতরের রূপটা ঠিকমতো বোঝা যায় না। তাই বাইরের যে জিনিসগুলো আকর্ষণ করে সেদিকেই নজর চলে যায়।

একেবারে প্রথমেই মেয়েরা ছেলেদের মধ্যে ৫ টি জিনিস দেখে থাকেন। এই ৫ টি জিনিসের ওপরেই মেয়েরা ছেলেদের গুণ বিচার করে থাকেন। জানতে চান সেই ৫ টি জিনিস কি কি? চলুন তবে দেখে নেয়া যাক।

দৈহিক গড়ন: মেয়েরা ছেলেদের দিকে তাকালে সবার প্রথমে যে জিনিসটি লক্ষ্য করেন তা হলো দৈহিক গড়ন। দৈহিক গড়নের মধ্যে, উচ্চতা, স্বাস্থ্য, চোখ, চুল, চেহারা ইত্যাদি সবার প্রথমেই দেখে নেন। জরীপে দেখা যায় মেয়েরা শুকনো হ্যাংলা ছেলেদের তুলনায় ভালো স্বাস্থ্যের ছেলেদের প্রতি বেশি আকর্ষণবোধ করে থাকেন। এবং প্রথমেই দৈহিক গড়নের দিকে নজর চলে যায়।

স্টাইল সেন্স: ছেলেদের মধ্যকার দ্বিতীয় যে বিষয়টি মেয়েদের চোখে পরে তা হলো ছেলেটির স্টাইল সেন্স। অর্থাৎ ছেলেটি যথেষ্ট স্টাইলিশ কিনা। খুব বেশি স্টাইলিশ না হলেও পোশাক আশাক নির্বাচনের রুচি কেমন তাতেও মেয়েদের নজর চলে যায় প্রথমেই। মেয়েদের মতে ক্যাজুয়াল পোশাকের ছেলেদের চাইতে ফর্মাল পোশাকে ছেলেদের বেশি আকর্ষণীয় দেখায়। মেয়েরা নিজেরা যেহেতু বেশিভাগ সময় স্টাইল এবং পোশাক আশাকের পেছনে ব্যয় করে সেহেতু তাদের নজর ফ্যাশন ও স্টাইল সেন্সের দিকেই চলে যায়।

আত্মবিশ্বাস: মেয়েরা আত্মবিশ্বাসী ছেলেদের অনেক বেশি পছন্দ করে থাকেন। আত্মবিশ্বাসী ছেলেরা নিজেদের সম্পর্কে অনেক বেশি সোজাসাপ্টা থাকেন, তারা অনেক বেশি ডমিনেটিং হয়ে থাকেন। এই ডমিনেট করার বিষয়টা মেয়েরা মুখে না বললেও মনে মনে অনেক পছন্দ করে থাকেন। যে ছেলেরা মেয়েটির সব কথা একবাক্যে মেনে নেবে না বরং নিজের ইচ্ছা অনিচ্ছা ও মতামতের বিষয়টিকে গুরুত্ব দেবে। তাই প্রথম দেখায় মেয়েরা দেখে নেন ছেলেটি কতোটা আত্মবিশ্বাসী।

ব্যক্তিত্ব: মেয়েদের ব্যক্তিত্বসম্পন্ন ছেলে অনেক বেশি পছন্দের। ছেলেটি হতে পারে অনেক বেশি মজার মানুষ কিন্তু তার যদি ব্যক্তিত্ব না থাকে তাহলে মেয়েদের নজর কাড়তে পারে না। যাদের একই সাথে ব্যক্তিত্ব ও হাস্যরসবোধ রয়েছে তারা সহজেই নজরে পড়েন। একেবারে গম্ভীর ছেলে মেয়েদের পছন্দ নয়। তাই প্রথম দেখায় ছেলেটি কোনো ধরণের ব্যক্তিত্বসম্পন্ন তা দেখতে ভোলেন না মেয়েরা।

 

বাচন ভঙ্গি এবং অন্যের সাথে কথা বলার ধরণ: মেয়েরা এমন ছেলে পছন্দ করেন যিনি সময় ও সুযোগ বুঝে কথা বলতে পারেন। তাকে হাসাতে পারেন, যার কথায় বিরক্তি অনুভূত হয় না। সুন্দর বাচন ভঙ্গির ছেলেদের প্রেমে সেই কারণে মেয়েদের বেশি পড়তে দেখা যায়। এছাড়াও ছেলেটি অন্য একজন মানুষের সাথে কি ধরণের ভাষায় কথা বলছে তাও দেখে থাকেন। এতে ছেলেটি কোন ধরণের মানসিকতার অধিকারী তা প্রকাশ পেয়ে থাকে। তা প্রথম দেখায় এই বিষয়টিও দেখে নেন মেয়েরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version