- ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াতের দেশ বিরোধী নানামুখী ষড়যন্ত্র ও বঙ্গবন্ধু বন্ধুর কন্যা আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করাসহ হত্যার হুমকি দেওয়র প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ।
শনিবার (০৪ জুন) বেলা ১১ টায় টাঙ্গাইল পৌর শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরআগে উপজেলা-জেলার বিভিন্ন নেতাকর্মীরা পৌর উদ্যানে সমবেত হন। পরে বিক্ষোভ উদ্বোধন করেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।
এসময় বিক্ষোভ মিছিলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

