Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

প্রধানমন্ত্রী এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলেন

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: দেশ সেরা গুণী সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেয়ার  নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন নিশ্চিত করেছেন। রবিবার  সিঙ্গাপুর দূতাবাসকে এই সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

চিকিৎসার শুরুতে জানানো হয়েছিল, এন্ড্রু কিশোরকে ৬টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দিতে হবে। ইতোমধ্যে তার ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। এবার শুরু হলো ১৮তম কেমোথেরাপি । এটা শেষ হলে তার এখনো ৬টি কেমো দেওয়া বাকি থাকবে। আশা করা হচ্ছে চিকিৎসা শেষে সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন দেশ সেরা এ কন্ঠশিল্পি।   তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সোমবার সর্বশেষ খবর জানা গেছে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে ।   শনিবার থেকে আবারও কেমোথেরাপি দেওয়া শুরু করেছেন চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের স্নেহভাজন কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version