Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষকদের মানববন্ধন

News Tangail

নিজস্ব প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের সখীপুরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টায় সখীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে অন্তত দেড় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগ চেয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সদস্য আফরোজা আক্তার, জুলহাস উদ্দিন, সাইফুল ইসলাম সাইফ, সালমান হাবিব, নাজমুল তালুকদার, সায়মন জাহিদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আগামী ৩১ জানুয়ারি মধ্যে দশম গ্রেড বাস্তবায়ন না হলে প্রাথমিক শিক্ষকরা কর্মবিরতির মতো কঠিন হুঁশিয়ারি দেবেন বলেও ঘোষণা করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version