Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

‘প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা’

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় কোন প্রকার অনিয়ম ও আপত্তিকর কিছুই মেনে নেওয়া হবে না। এমন কিছু ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (২০ মে) বেলা ১১ টার দিকে টাঙ্গাইল পৌর শহরের কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পরিদর্শন কার্যক্রম শুরু করেন প্রতিমন্ত্রী। পরে পুলিশ লাইনস স্কুল কেন্দ্রসহ আরও কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, টাঙ্গাইলে যতগুলো পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছি, প্রত্যেকটাই অত্যন্ত সুন্দর পরিবেশে পরীক্ষা নেয়া হয়েছে। প্রশাসনে যারা রয়েছে তারাও দায়িত্বশীল। প্রথম ধাপে স্বচ্ছতার মাধ্যমে পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজকের পরীক্ষারটাও স্বচ্ছতার মাধ্যমে হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা হক, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ। জেলায় ২৩ টি কেন্দ্রে ১৬ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version