Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

প্রেমিককে তাড়িয়ে দিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, নারী গ্রেফতার

নিউজ ডেস্কঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমিককে ধাওয়া করে তাড়িয়ে দিয়ে আলিম ১ম বর্ষের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ৩ জনকে আসামি করে রোববার রাতে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ ধর্ষণের সহযোগিতার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে। ধর্ষণের শিকার ওই মাদ্রাসাছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য থানা পুলিশ সোমবার পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ করেছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গিলাবাদ গ্রামের চট্টগ্রামে কর্মরত গার্মেন্টস কর্মী শহিদুল ইসলামের স্ত্রী আয়শা বেগম তার বাড়িতে একা থাকায় রাতে ঘুমানোর জন্য প্রায়ই ওই মাদ্রাসাছাত্রীকে ডেকে নিতেন। গত ২৩ মে ওই মাদ্রাসাছাত্রী গভীর রাতে শহিদুল ইসলামের বাসার ছাদে প্রেমিক হেলালের (৩৫) সঙ্গে কথা বলতে যায়।

বিষয়টি একই গ্রামের আ. কাদের খার পুত্র রিয়াজ খা (২২) টের পেয়ে সুপারি গাছ বেয়ে ওই গার্মেন্টন্স কর্মী শহিদুল ইসলামের বাসার ছাদে উঠে প্রেমিক হেলালকে মারধর করে তাড়িয়ে দেয়। পরে সে মাদ্রাসাছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ৩ জনকে আসামি করে রোববার রাতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি আয়শা বেগমকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version