Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

প্রেমিকার সঙ্গে অভিমান করে নিজের বুকে নিজেই গুলি চালালেন পুলিশ সদস্য

নিউজ টাঙ্গাইল ডেস্ক:  প্রেমিকার সঙ্গে অভিমান করে নিজের বুকে নিজেই গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন  পুলিশ সদস্য তপু নাথ (২৫)।   গুরুতর আহত  সিলেটের বিশ্বনাথ থানার কনস্টেবল তপু নাথকে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  তপুর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। সোমবার সন্ধ্যা ৭টায় থানা কম্পাউন্ডের ভেতরেই এ ঘটনা ঘটে। তপু মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের কাশিনগর গ্রামের তমাল চন্দ্রনাথের পুত্র। বর্তমানে ওই হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন তপু ।

পুলিশের একটি সূত্র নিউজ টাঙ্গাইলকে জানায়, সোমবার সন্ধ্যায় বিশ্বনাথ থানার ছাদের উপর নিজেকে গুলি করার আগে মোবাইল ফোনে একটি মেয়ের সঙ্গে ঝগড়া করেন তপু। এরপর ডিউটি চলাকালীন নিজ রাইফেল নিয়ে ছাদের উপর যান। সেখানে গিয়ে রাইফেল দিয়ে নিজের বুকে গুলি চালান তিনি। গুলির শব্দ শুনে  অন্য পুলিশ সদস্যরা ছাদের উপর গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করেন।  পরে গুরুতর আহত   কনস্টেবল তপু নাথকে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  রাত সোয়া নয়টায় তার শরীরে অস্ত্রোপচার করা হয় । খবর পেয়ে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনসহ পুলিশের ঊধর্বতন কর্মকর্তারা ওসমানী হাসপাতালে তাকে দেখতে  ছুটে যান।

এ ব্যাপারে পুলিশ সুপার ফরিদ উদ্দিন নিউজ টাঙ্গাইলকে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে নিজে আত্মহত্যার চেষ্টা করছিল তপু। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version