Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

প্রেমের ফাঁদে ফেলেন ২০ বছরের তরুণী, পরে মুক্তিপণ

News Tangail

মঙ্গলবার গভীর রাতে র‌্যাব-১২ এর অধিনায়কের নিদের্শনায় র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সিরাজগঞ্জ সদরের মাসুমপুর উকিল পাড়ায় এক অভিযান চালানো হয়। এ সময় জনৈক নুরুজ্জামানের বাসভবন থেকে কুড়ি বছরের এক নারীসহ অপহরণকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর থানার মিরপুর উত্তর পাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (২৫), পুঠিয়া বাড়ী গ্রামের আব্দুল লতিফের ছেলে মোঃ মেহেদী হাসান (২৭), হোসেনপুর গ্রামের আলী আশরাফের ছেলে আব্দুল জলিল (২৮), ও ধানবান্ধি মহল্লার মানিক শেখের মেয়ে উন্নতি খাতুন মিথিলা (২০) ।

র‌্যাব সূত্রে প্রকাশ, গ্রেপ্তারকৃত উন্নতি খাতুন মিথিলা তার পূর্ব পরিচিত হাটিকুমরুলের ফল ব্যবসায়ীকে সিরাজগঞ্জ শহর থেকে তার ভাড়া বাসায় নিয়ে যায় এবং আটক করে ধৃত আসামিদ্বয়ের সহায়তায় মারধর করেন এবং ফল ব্যবসায়ী পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।

এ ব্যাপারে ফল ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে র‌্যাব-১২ এর নিকট লিখিত অভিযোগ করলে উল্লেখিত ব্যক্তিদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version