Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ফটো সাংবাদিক রেহানা আক্তার আর নেই

নিউজ টাঙ্গাইল ডেস্ক: দৈনিক ইত্তেফাকের স্টাফ ফটো সাংবাদিক রেহানা আক্তার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার সন্ধ্যা সোয়া ৬ টায় নিজ বাসায় সে মারা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। সে দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলো।

রেহানা আক্তারের বড় ভাই ফটো সাংবাদিক ফজিত শেখ বাবু তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন।

রেহানা আক্তারের মৃত্যুতে ইত্তেফাকের বার্তা বিভাগের প্রধানসহ সহকর্মীরা এবং নিউজ টাঙ্গাইল পরিবার গভীর শোক প্রকাশ করেছেন, একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রেহানা আক্তার দৈনিক ইত্তেফাকের আগে পাক্ষিক অন্যান্য, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করেন। গ্রামের বাড়ি ডেমরায় বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version