Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ফাঁকা বাড়িতে স্কুলছাত্রীর মুখ চেপে ধরে যুবক! অতঃপর…

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে দশম শ্রেণির এক ছাত্রীর মুখ চেপে ধর্ষণ করে আব্দুল আজিজ তন্ময় (১৯) নামে এক যুবক। এ অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে এলাকাবাসীর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

আটক আব্দুল আজিজ তন্ময় হাতিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের গুল্যাখালী গ্রামের আব্দুল আলীমের ছেলে।

এ ব্যাপারে ওই ছাত্রীর মা বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, শুক্রবার রাতে তারা পাশের বাড়িতে গেলে বাড়িতে কেউ না থাকায় অভিযুক্ত যুবক ঘরে ঢুকে তার মেয়ের মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেছে।

এ বিষয়ে হাতিয়া থানার ওসি আমির হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version