Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ফুটপাতে ট্রাক উল্টে প্রাণ গেল দুই নারী শ্রমিকের

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ কর্মস্থল থেকে রাতে বাসায় ফিরছিলেন দুই নারী শ্রমিক। রাত সাড়ে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে তার নিচে চাপা পড়েন মাহমুদ জিন্স কারখানা নামে একটি প্রতিষ্ঠানে কাজ করা দুই নারী শ্রমিক। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

শনিবার রাতে কালিয়াকৈরের হরতকিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকার আয়েশা আক্তার এবং টাঙ্গাইল সদরের নরসিনপুর এলাকার জোবেদা।

বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, রাতে কারখানা ছুটি হলে বাসায় ফিরছিলেন ওই দুই নারী শ্রমিক। হরতকিতলা এলাকায় আসার পর গাজীপুরগামী মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের উঠে যায়। এ সময় ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান দুই নারী। খবর পেয়ে সালনা হাইওয়ে থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করে।

হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version