বিশেষ প্রতিনিধি ,নিউজ টাঙ্গাইলঃ এবার একুশে বইমেলায় তরুণ উদায়মান কবি জাহিদুল ইসলামের ‘শান্তির খোঁজে” কাব্য গ্রন্থটি সাড়া ফেলতে যাচ্ছে। মেলায় আসার আগেই ফেসবুকের কল্যাণে কাব্যগ্রন্থটির কিছু কবিতা ভাইরাল হয়ে গেছে।সবকিছু ঠিক থাকলে আসছে পহেলা ফাল্গুনে একুশে বাংলার ৫২৫ ও ৫২৬ নং স্টলে বইটি পাওয়া যাবে।লেখক মোহাম্মদ জাহিদুল ইসলাম ১৯৮৮ সালে ১৭ মে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আটিয়া মামুদপুর গ্রামে জন্মগ্রহণ করেন।লেখা-পড়া হাতে খড়ি মা শাহিদা বেগমের কাছে।অন্য দিকে জীবন-বাস্বতা ও নতি আদর্শের দীক্ষা লাভ করেন পিতা আব্দুর রাজ্জাক চাষীর কাছ থেকে।ছোটবেলা থেকেই জাহিদুল ইসলাম ছিলেন অলরাউন্ডার ধাচের।লেখা-পড়ার যেমন ভা্লো ছিলেন তেমনি ছিলেন খেলাধুলাতে। হার না মানা মানসিকতাই তাকে এতদূর নিয়ে এসেছে।
স্কুল, কলেজের গন্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে ২০১১ সালে স্লাতক ও ২০১২ সালে স্লাতকোত্তর কৃতিত্বের সাথে সম্পন্ন করেন।বিশ্ববিদ্যালয় জীবন থেকেই সাংবাদিকতায় জড়িয়ে পড়েন।দীর্ঘদিন ফিচার ও মতামত বিভাগের লেখালেখির পর ২০১৯ সালে এসে সংগ্রাম,প্রতিবাদ,প্রেম ভারবাসার,বিদ্রোহ সহ জীবনের নানা দিক নিয়ে লিখেন ”শান্তির খোঁজে” নামক এই কাব্যগ্রন্থটি।
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে ইতোমধ্যে ঠাঁই করে নিয়েছে তার বেশ কয়েকটি কবিতার কিছু লাইন- যার মাঝে শান্তির খোঁজে কাবগ্রন্থটির প্রথম কবিতা ‘শান্তি এসে নামুক’- যেখানে কবি তার চিরায়ত বিদ্রোহের বজ্রধ্বনি শুনিয়ে লিখেছেন-
আমি মধ্যবিত্তের কাফন ছাড়া দাফন হওয়া স্বপ্নরাজী উচ্চবিত্তের দম্ভের কাছে মাথা না নুয়ে একলা চলি!
আমি আধাঁর রাতের বাঁধার দেয়াল ভেঙ্গে করি চূর্ণ
পূর্ণিমা রাতে আশাহীনদের সাহস জুগিয়ে করি পূর্ণ!
আমি সুশীল নামের কুশীলের কাছে মস্ত বড় যমদূত-
অসীম সাহসে উড়িয়ে দেবো- হিটলার থেকে নমরুদ!
লেখাই আমার বারুদ, বুলেট- কথাই আমার চাবুক
অত্যাচারিরা পালিয়ে গেলে শান্তি এসে নামুক!
অন্য আরেক কবিতা ‘শান্তির খোঁজে’তে লিখেছেন-
দুঃস্বপ্নের আগমনে পচন ধরেছে অন্তরে শান্তির বাস সে’তো মসজিদ কিংবা মন্দিরে!
প্রেম, ভালোবাসা ও বিয়ের বাস্তব চিত্র ফুটিয়ে তুলতে লিখেছেন-
এই শহরে রোজ বিয়ে হয়- সাদা চামড়ার সাথে টাকার প্রেমিকের আবেগের মৃত্যু থামানোর সাধ্য আছে কি ঢাকার!
এই শহরে বিশ্ববিদ্যালয়গুলোতে মেয়েদের সম্পর্ক হয় প্রেমের হাই সিজিপিএধারী কিংবা মানিব্যাগভারী ছেলের!
শুধু প্রেম, ভালোবাসা, বিদ্রোহ, প্রতিবাদেই কবি থেমে থাকেন নি- আধ্যাত্মিকতার সংমিশ্রণও ঘটিয়েছেন অপর এক কবিতায়- যেখানে তিনি লিখেছেন-
আভিজাত্যের আলোর ছোঁয়ায় মানুষ নিজেকে হারায় স্রষ্টাকে ভুলে পুণ্যের পথ ছেড়ে পাপের পথে পা বাড়ায়! সবকিছু মিলিয়ে কবি জাহিদুল ইসলাম তার শান্তির খোঁজে কাব্যগ্রন্থে জীবন বাস্তবতার আলোকে সমাজকে দারুণ সব বার্তা দিয়েছেন । কাব্যগ্রন্থটিতে একদিকে যেমন প্রেম-ভালোবাসা আছে আরেকদিকে রয়েছে বিদ্রোহ ও বিপ্লবের জয়ধ্বনী।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
