Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বগুড়ায় দুই বাসের ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত ১০

ছবি: সংগৃহীত।

শুক্রবার (১৫ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে
ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ঘোগাবটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। তবে, তিনজনের মধ্যে একজন নারী যাত্রী রয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস সাব স্টেশন অফিসার সিদ্দিকুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে জানান, নওগাঁ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নওগাঁ পরিবহন ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের ঘোগাবটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আঁখি পরিবহন নামে অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত হয় ১০ জন।

তিনি আরও জানান, পরে সংবাদ পেয়ে আহতদের হাসপাতালে নেয়ার পথে আরেকজন যাত্রীর মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়ায়। নিহতদের মরদরহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আলম জানান, দুর্ঘটনা কবলিত দুইটি বাস জব্দ রয়েছে। আর আহতরা চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও মহাসড়কে যানচলাচলে যান চলাচল স্বাভাবিক আছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version