Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বঙ্গবন্ধুকে নিয়ে শিশু শিল্পী কাশিদের মৌলিক গান

বিনোদন প্রতিনিধি: মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তুমি শ্রদ্ধা জাতির পিতা শিরোনামে শিশু শিল্পী নূয়াইসির ইসলাম কাশিদের মৌলিক গান প্রকাশ করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী মাহবুবা কেয়ার সুরে মশিউর রহমানের কথা ও সংগীত আয়োজনে শিশু শিল্পী নূয়াইসির ইসলাম কাশিদের এটি প্রথম মৌলিক গান। গানটি আর্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে ইউটিউবে ব্যাপক সাড়া পেয়েছে “তুমি শ্রদ্ধা জাতির পিতা” শিরোনামে গানটি।

এ গান প্রসঙ্গে গীতিকার ও সঙ্গীত পরিচালক মশিউর রহমান বলেন, কাশিদের কন্ঠে আমার লেখা ও সুরকরা এই প্রথম গান। ৮ বছরের একটি ছোট শিশু গানটি এতো সুন্দর করে কন্ঠে তুলবে যা সত্যি প্রশংসনীয়। ওই শিশু শিল্পী আমার সহধর্মনীর গানের ছাত্র। তার গায়কীতে আমি মুগ্ধ। সঙ্গীত অঙ্গণে শুভ কামনা করছি।

শিশুশিল্পীর মা ময়মনসিংহের নারী উদ্দ্যোক্তা কিউবেলা বিউটি পার্লার এবং ট্রেনিং সেন্টারের পরিচালক জিনিয়া আক্তার বলেন, আমার ছেল কাশিদ জাতির জনকের নামে যে মৌলিক গানটি করেছে এর জন্য আমি গর্বিত । গানের শিক্ষক ও সঙ্গীত পরিচালক এবং সকল কলাকৌশলীদের ধন্যবাদ জানাই। আমার ছেলে যেন ভবিষতে সঙ্গীতের শাস্তীয় শিক্ষায় শিক্ষিত হয় এ প্রত্যাশা সকলের কাছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version