Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বঙ্গবন্ধুর জন্মদিনে টাঙ্গাইলে ম্যারাথনের আয়োজন

এম সাইফুল ইসলাম শাফলু  : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে টাঙ্গাইলের বাসাইল-সখীপুরে হাফ ম্যারাথন ও মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ শুক্রবার (১২ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে ডেসকো বোর্ডের ডিরেক্টর ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে ডেসকো বোর্ডের ডিরেক্টর ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ লিখিত বক্তব্যে বলেন, ‘আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিনটিকে উৎসবমূখর করার জন্য আমরা কিছু যুবক বাসাইল-সখীপুরের যারা দৌড়ের সাথে সম্পৃক্ত। আমরা সখীপুর-বাসাইল রানার গ্রুপ গঠন করেছি। সেই রানার গ্রুপের পক্ষ থেকে এবং বাংলাদেশ বিডি রানার গ্রুপের সহায়তায় আমাগী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে আমরা একটি হাফ ম্যারাথন এবং মিনি ম্যারাথনের আয়োজন করতে যাচ্ছি। ইতিমধ্য সারা বাংলাদেশ থেকে ৩শ’ রানার রেজিস্ট্রেশন করেছেন। উল্লেখ সংখ্যক মেয়েরাও রেজিস্ট্রেশন করেছেন। আগামী ১৭ মার্চ এ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।’

সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের সহধর্মিনী রুনা লায়লা রুমা, ছাত্রলীগ নেতা আশরাফউজ্জামান সোহেল, আওয়ামী লীগ নেতা  সামাদ হোসেন সামু প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাফ ম্যারাথন (২১ কিলোমিটার)  টাঙ্গাইলের সখীপুর জেলার সখীপুরের তৈলধারা-গড়বাড়ি থেকে শুরু হয়ে ইন্দারজানি-চাটানপাড়া, ইন্দারজানি-গড়বাড়ি, তৈলধারা-মহানন্দনপুর মহিলা কলেজ সড়ক হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হবে। মিনি ম্যারাথন (১০ কিলোমিটার) তৈলধারা-গড়বাড়ি থেকে শুরু হয়ে তৈলধারা-মহানন্দনপুর, মহিলা কলেজ সড়ক হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হবে। সেখানে আলোচনা সভায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version