Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে মধুপুরে হামদর্দের ফ্রি চিকিৎসা ক্যাম্প

মোঃ লিটন সরকার, মধুপুর প্রতিনিধি,নিউজ টাঙ্গাইলঃ-জন সাধারণের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঔষধ বিতরণ ও রুহ আফ্জা শরবত পান করিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেছে হামদর্দ টাঙ্গাইলের মধুপুর শাখা।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৮ টায় শুরু করে রাত অবধি আয়ুর্বেদিক কোম্পানিটি বাসস্ট্যান্ডস্থ মধুপুর শাখার মাধ্যমে জনগণের মধ্যে এই সেবা প্রদান করে।

সাবেক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হুদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। কোম্পানির মধুপুর এরিয়া ম্যানেজার আলমগীর হোসেনের তত্বাবধানে উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি)পরিদর্শক জাকিয়া শামসি, মধুপুর থানার উপপরিদর্শক(এসআই) সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version