Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকীতে ভূঞাপুরে আ.লীগের আলোচনা সভা

ছবি: সংগৃহীত।

নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে এবং নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম মেম্বারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালুর) আসনের সংসদ সদস্য ছোট মনির। অনুষ্ঠান উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান দাদু ভাই।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সভাষ চন্দ্র, জামিলুর রহমান মিরন, উপজেলা চেয়ারম্যান মোছা: নার্গিস আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version