Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তি প্রস্তর স্থাপিত হবে আগামী ১৪ মার্চ

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: যমুনা নদীর উপর দ্বিতীয় বঙ্গবন্ধু ডুয়েল গেজ (ডাবল লাইন) রেলসেতু নির্মাণের জন্য ভিত্তি প্রস্তরের সম্ভাব্য তারিখ আগামী (১৪ মার্চ) নির্ধারণ করা হয়েছে। আর এ সেতু ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রেল ভবনের সম্মেলন কক্ষে ঢাকা-কলকাতায় চলাচলরত “মৈত্রী এক্সপ্রেস” এবং খুলনা-কলকাতায় চলাচলরত “বন্ধন এক্সপ্রেস” ট্রেনের ট্রিপ বাড়ানোর বিষয়ে এক সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন একথা জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজে যমুনা নদীর পাড়ে টাঙ্গাইলে গিয়ে এই রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমেও হতে পারে। তবে এখনো তা ফাইনাল হয়নি। তবে সকল কাজ কমপ্লিট হয়ে গেছে। জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান বঙ্গবন্ধু রেলসেতুর কাজ করবেন বলে জানান মন্ত্রী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version