Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বঙ্গবন্ধু সেতু-জামালপুর রুটে ট্রেন ও সড়ক যোগাযোগ বন্ধ

নিউজ টাঙ্গাইল ডেস্ক:
বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার দুপুর থেকে এই যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছে ভূঞাপুর রেল স্টেশন মাষ্টার আব্দুল কাদের।

জানা গেছে, যমুনার পানি ব্যাপক বৃদ্ধি পাওয়ায় বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রেললাইনের গত বুধবার সরিষাবাড়ি উপজেলার কালিবাড়ি রেললাইনের উপর পানি উঠে গিয়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। আজ বৃহস্পতিবার তারাকান্দির কাউয়ামারা এলাকা ভেঙে রেললাইনে পানি প্রবেশ করেছে।এছাড়া তারাকান্দি-টাঙ্গাইলের সঙ্গে সকল ধরনের যানবাহন চলাচল বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে।

তারাকান্দি-টাঙ্গাইল সড়কের কাউয়ামারা এলাকার রাস্তা যমুনার পানিতে ভেঙে যাওয়ায় সড়ক ও ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এছাড়া তারাকান্দি সার কারখানা কোনো প্রকার সার পশ্চিম ও দক্ষিনাঞ্চলে সরবরাহ বন্ধ হয়ে গেছে। সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ চরম ভোগান্তি পড়েছে।

ভূঞাপুর রেল স্টেশন মাস্টার আব্দুল কাদের জানান, বুধবার থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রুটে ট্রেন যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। যমুনার পানি কমলে এবং রেললাইন সচল হলে পুনরায় ওই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version