Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বঙ্গবন্ধু সেতু পূর্ব-এলেঙ্গা লিংকরোডে যানজট

ছবি: নিউজ টাঙ্গাইল।

রফিকুল ইসলাম রবি, ভূঞাপুর: ঈদের ছুটির প্রথম দিন থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দুই লেনে উত্তরবঙ্গগামী যানবাহনের অতিরিক্ত চাপ বাড়লেও এবার ঘরমুখো মানুষ স্বস্তিতে গন্তব্যে পৌঁছছেন। কিন্তু টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর ও এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের লিংকরোডে চলাচলকারী ঢাকাগামী যানবাহনের ধীরগতি ছিল। আবার কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়।

বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর বাসস্ট্যান্ড, গোবিন্দাসী স্কুলরোড, কাগামারীপাড়া বাসস্ট্যান্ড ও পালিমা বাসস্ট্যান্ডে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। ফলে ঘণ্টাখানে যানজটে আটকা পড়েন ঢাকাগামী যানবাহন।

এ বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, সন্ধ্যার পর ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে এলেঙ্গা রোডে কোথাও কোনো একটি যানবাহন বিকল হয়ে পড়ে। যার কারণে যানজট সৃষ্টি হয়। দ্রুত বিকল হওয়া যানবাহনটি সনাক্ত করার চেষ্টা চলছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version