Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি (৩২) নিহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ের স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, বিকেল সাড়ে ৫ টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম থেকে ২ নম্বর প্লাটফর্ম যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে অাসা রাজশাহীগামী বনলতা এক্সেপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে ।

পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়। নিহত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ম’র্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version