Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বঙ্গবন্ধু সেনানিবাসের ঈদ সামগ্রী বিতরণ

ছবি: নিউজ টাঙ্গাইল

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে লকডাউনে কর্মহীন ও অসহায়-হতদরিদ্র প্রায় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে টাঙ্গাইলের ভূঞাপুরের বঙ্গবন্ধু সেনানিবাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৪ মে) সকাল ১১টায় বঙ্গবন্ধু সেনানিবাস চত্বরে পাথাইলকান্দি (যমুনা সেতু) বাজার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদ সামগ্রীর মধ্যছিল চাল, ডাল, তেল, আটা, চিনি, সেমাই, সাবান ও নগদ টাকা।
এসময় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু সেনানিবাসের লে. কর্নেল মোহাম্মেদ সোহেল রানা এবং মেজর ইমরুল কায়েস প্রমূখসহ সেনাবাহিনীর অন্যান্য অফিসার ও সদস্যবৃন্দ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version