Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বসাইলে বিদ্রোহী’ প্রার্থীকে সমর্থন করায় আ.লীগ নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক:  টাঙ্গাইলের বাসাইল সদর ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভেঙে ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে নির্বাচন করার দায়ে সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সংগ্রামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ ও সাধারণ সম্পাদক মির্জা রাজিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে অংশগ্রহণ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হলো। সেই সঙ্গে দলের সব পরিচয় প্রদান থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

উপজেলা আ.লীগের হাজী মতিয়ার রহমান গাউছ বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি আনারস প্রতীকের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version