Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাংলাদেশে করোনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালের পরিকল্পনা চীনের

নিউজ টাঙ্গাইল ডেস্ক: বাংলাদেশে করোনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল চালানোর পরিকল্পনা করছে চীন বলে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, চীনের সুপরিচিত সিনোফার্ম ও ন্যাশনাল বায়োটেক তৃতীয় ধাপের ট্রায়ালে ৪০ হাজার মানুষকে পরীক্ষামূলক করোনার ভ্যাকসিন দিতে চাচ্ছে। এর জন্য প্রতিষ্ঠান দুটি দেশটির ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির সহযোগিতা চেয়েছে।
গত মাসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ এ ব্যাপারে বলেছিলেন, সম্ভাব্য করোনাভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের ট্রায়াল চীনা কর্তৃপক্ষ বাংলাদেশে চালাতে পারে
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version