Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

আ.লীগের সম্মেলন চলাকালীন সময় পিস্তলসহ মধুপুর উপজেলা চেয়ারম্যানের মেয়ের জামাই গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন চলাকালীন সময় শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পিস্তলসহ নুরুল আলম খান রাসেলকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সে টাঙ্গাইলের মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবুর মেয়ের জামাই। এ খবরটি  নিশ্চিত করেছেন ঢাকা শাহাবাগ থানা পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টায় সম্মেলনস্থলে প্রবেশ সময় পুলিশি চেকিংয়ে পিস্তলসহ নুরুল আলম খান রাসেল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পিস্তলসহ গ্রেফতারের ঠিক আধা ঘণ্টা আগে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিষয়ে ডিএমপির সহকারী কমিশনার হাসিনুজ্জামান বলেন, আমরা বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version